Friday, June 26, 2026

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কোটিপতি গুকেশ, কত টাকা পুরস্কার মূল্য পেলেন ভারতীয় এই দাবাড়ু ?

Date:

Share post:

গতকাল নজির গড়েন ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় এই দাবাড়ু। সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। আর এরপরই শুভেচ্ছের জয়ারে ভাসতে থাকেন ভারতীয় এই দাবাড়ু। তবে শুধু শুভেচ্ছা নন, টাকার জোয়ারে ভাসতে শুরু করেছেন গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ১১ কোটি ১৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন গুকেশ। আর এবার গুকেশের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। ৫ কোটি টাকা গুকেশকে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের অনবদ্য সাফল্যকে সম্মান জানাতে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। গুকেশের এই জয় গোটা দেশকে গর্বিত করেছে। খুশি এনে দিয়েছে দেশবাসীর মনে। আশা করি আগামী দিনেও এইভাবেই এগিয়ে যাক গুকেশ।“

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ছিল ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পুরস্কারমূল্য ছিল ২ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, ভারতীয় মূদ্রায় প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অপরদিকে দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা । ২৫ লক্ষ পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। আর এবার যোগ হল ৫ কোটি টাকা।

আরও পড়ুন- আগামিকাল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, গাব্বায় নামার আগে কামিন্সদের হুঙ্কার টিম ইন্ডিয়ার

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...