Tuesday, April 7, 2026

আজ মোহনবাগানের সামনে ওড়িশা, তিন পয়েন্ট লক্ষ্য বাগান কোচের

Date:

Share post:

আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য বাগান কোচ জোসে মলিনার।

এদিকে চেষ্টা করেও গ্রেগ স্টুয়ার্টকে ভুবনেশ্বর নিয়ে যেতে পারলেন না মোলিনা। ফলে রবিবার কলিঙ্গে ওড়িশা এফসি-র বিরুদ্ধে হুগো বুমোস ও স্টুয়ার্টের দ্বৈরথ হচ্ছে না। রবিবারের পর লম্বা বিরতি আইএসএলে। বিশ্রাম নিয়ে চোট সারাতে কয়েকদিনের জন্য দেশে ফিরতে পারেন স্টুয়ার্ট। শেষ তিন ম্যাচে মোহনবাগানের জয়ের হ্যাটট্রিকের পিছনে স্কটিশ তারকার অবদান ভোলা যাবে না। তাঁকে ছাড়া সবুজ-মেরুনের দুই তারকা প্রাক্তনী রয় কৃষ্ণা ও বুমোসের বিরুদ্ধে মোলিনার টিমের লড়াইটা নিঃসন্দেহে কঠিন হতে চলেছে। মোহনবাগান কোচ যতই বলুন, স্টুয়ার্টের জায়গায় যারা খেলবে তারা স্কটিশ প্লে-মেকারের অভাব বুঝতে দেবে না। বাস্তবে কাজটা সহজ নয়।

শেষ ম্যাচে গুয়াহাটিতে নর্থইস্টের কাছে হেরেছে সার্জিও লোবেরার দল। ওড়িশা লিগ টেবলে ৯ নম্বরে। ঘরের মাঠে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। দু’নম্বরে থাকা মোহনবাগানের (১৩ পয়েন্ট) সামনে সুযোগ টানা চতুর্থ জয়ে বেঙ্গালুরুর (১৭ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলার।
পুরনো দলের পথের কাঁটা হতে পারেন কৃষ্ণ। ফিজির গোলমেশিনকে কড়া মার্কিংয়ে রাখতে নিশ্চয় আলবার্তো, শুভাশিসদের বাড়তি দায়িত্ব দেবেন মোলিনা। মোহনবাগান ছাড়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে খেলবেন বুমোস। আহমেদ জাহুর এই ম্যাচেও খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহনবাগান কোচ স্টুয়ার্টের বিকল্প হিসেবে দিমিত্রি পেত্রাতোসকে শুরু থেকে খেলাতে পারেন। সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপাদের উপরও দায়িত্ব থাকবে ওড়িশার মাঝমাঠকে নিষ্ক্রিয় করার। স্বস্তির ব্যাপার, আশিক কুরুনিয়ন সম্পূর্ণ ফিট হয়েই দলের সঙ্গে গিয়েছেন। অনেকদিন পর ভারতীয় উইঙ্গারকে খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন- ম্যাচে জোড়া লাল-কার্ড, তবুও রেফারিং মুখ খুললেন না লাল-হলুদ কোচ

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...