Friday, June 19, 2026

কেরালায় সিজেপি! বাম-রাম জোটের নামকরণ করে তোপ কংগ্রেসের

Date:

Share post:

পালাক্কড় উপনির্বাচনের আগে এবার কেরালার (Kerala) রাম-বাম জোট নিয়ে তোপ কংগ্রেসের। পালাক্কড় পুরসভাকে (Palakkad Municipality) এই অশুভ জোটের সবথেকে বড় উদাহরণ হিসাবে তুলে ধরে জনবিরোধী নীতিকে দুষল কেরালা কংগ্রেস। নির্বাচনী প্রচারে এবার এই জোটের অশুভ আঁতাঁতকেই হাতিয়ার করা হচ্ছে। অবশ্য পাল্টা ওয়েনাড় (Wayanad) উপনির্বাচনে কংগ্রেস-বিজেপি জোটের দাবি তুলে সরব হয়েছে বামেরা।

লোকসভা নির্বাচনে I.N.D.I.A. জোটের স্বপ্ন যে সব রাজ্যে ধুয়ে মুছে গিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কেরালা। যেখানে ওয়েনাড়ে কংগ্রেসের রাহুল গান্ধীর (Rahul Gandhi) মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে প্রার্থী করেছিল বামেরা। তবে সেই বিরোধের জের এখনও অব্যাহত। এবার পালাক্কড় লোকসভা উপনির্বাচনের (by-election) প্রার্থী ঘোষণার পরেই ফের যুযুধান বাম-কংগ্রেস। কেরালা কংগ্রেসের (Congress Kerala) তরফ থেকে দাবি করা হয়েছে, পালাক্কড় পুরসভায় যেভাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের শোষণ করে জিএসটি (GST) আদায় করা হয় তা একেবারেই কেন্দ্রের সরকারের শোষণের সঙ্গে সম-মনোভাবাপন্ন। বাম পরিচালিত পালাক্কড় পুরসভার এই শোষণের কথা কংগ্রেসের প্রার্থীর প্রচারের সময় অভিযোগ করেন স্থানীয়রা। অথচ নির্বাচনী প্রচারে বাম বা বিজেপি প্রার্থীরা এই নিয়ে কোনও কথা বলছেন না।

এভাবেই একাধিক অপশাসনের ইস্যু নিয়ে যেখানে কংগ্রেস সরব হচ্ছে সেখানে বাম বা বিজেপির মুখে কুলুপ। এই গোপণ আঁতাঁতের অভিযোগ তুলে বাম-রাম জোটকে সিজেপি (CJP) অর্থাৎ কমিউনিস্ট জনতা পার্টি (Communist Janata Party) নাম দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। সেই সঙ্গে ভিডিও তৈরি করে আর্থিক লেনদেনের মধ্যে দিয়ে সিজেপির বন্ধুত্বকেও প্রমাণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কংগ্রেসের এই অভিযোগের পরই হুঁশ ফিরেছে কেরালার বামেদের। সিপিআই-এর (CPI) দাবি, ওয়েনাড় বারবর সিপিআইয়ের শক্ত ঘাঁটি। তা জেনেও প্রিয়াঙ্কা গান্ধীকে সেখানে প্রার্থী করা হয়েছে। এর পিছনে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতির পুরোনো অভিযোগকেই ফের খাঁড়া করার চেষ্টা করেছে বামেরা।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...