Sunday, March 15, 2026

চেন্নাইয়ান বধের জন্য ফিট সাউলকে ধরেই ঘুঁটি সাজাচ্ছেন অস্কার

Date:

Share post:

শনিবার আইএসএল-এর ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। তবে সেই ম্যাচের আগে স্বস্তি ইস্টবেঙ্গলে। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর আপাতত ফিটনেস সমস্যা নেই। পেশির টান অনুভব করায় মঙ্গলবার অনুশীলনের মাঝপথে মাঠ ছেড়েছিলেন। কোচ অস্কার ব্রুজো কোনও ঝুঁকি নেননি। তবে বুধবার মাঠে এসে প্রথমে রিহ্যাব সেরে পরে সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেন সাউল। তাঁকে ধরেই চেন্নাইয়ান বধের অঙ্ক অস্কারের।

ইস্টবেঙ্গল কোচ ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবলারদের তিনভাগে ভাগ করে সিচ্যুয়েশন প্র্যাকটিস করান। সেখানে পাসিংয়ে জোর দেওয়া হয়। কয়েকটি টাচে গোল করার মহড়াও চলে ফুটবলারদের। শেষে ম্যাচ পরিস্থিতি তৈরি করেও অনুশীলন হয়। সেখানে আক্রমণে জোর দেওয়া হয়। গোল বেশি হচ্ছে না। একটি গোল করে তা ধরে রাখার পরীক্ষা দিতে হচ্ছে ডিফেন্ডারদের। স্ট্রাইকারদেরও নিচে নেমে রক্ষণ সামলাতে হচ্ছে।
স্ট্রাইকাররা গোলের ব্যবধান বাড়ালে রক্ষণের উপর চাপ কম পড়বে। তাই অস্কার গোলের সামনে ফিনিশিংয়ে জোর দিচ্ছেন। বুধবার দিমিত্রিয়স দিয়ামানতাকোস, মাধি তালালরা গোল করার মহড়া সারলেন। নর্থইস্ট ইউনাইটেডেকে হারিয়ে এবারের আইএসএলে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাস নিয়েই চেন্নাইয়ানকে তাদের মাঠে হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখতে চায় লাল-হলুদ ব্রিগেড।

আগের ম্যাচে লাল কার্ডের নির্বাসন থাকায় নন্দকুমার ও নাওরেম মহেশ ছিলেন না। দুই সেরা উইঙ্গারের পরিবর্ত হিসেবে খেলে টিমকে ভরসা দিয়েছেন জিকসন সিং ও পি ভি বিষ্ণু। ইস্টবেঙ্গল কোচ উইনিং কম্বিনেশনেই আস্থা রাখতে চাইছেন। বুধবার অনুশীলনে দেখা গিয়েছে নর্থইস্ট ম্যাচের প্রথম এগারোকেই পরখ করে নিলেন অস্কার। শুধু আগের ম্যাচে লাল কার্ড দেখা লালচুংনুঙ্গার জায়গায় এদিন লেফট ব্যাকে প্রভাত লাকরাকে দেখে নিলেন লাল-হলুদ কোচ।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে কে করবে ওপেন ? মুখ খুললেন রোহিত


spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...