Saturday, April 4, 2026

ফের পিছিয়ে গেল পার্থর শুনানি, আদৌ এবছর জামিন মেলা নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি বুধবারও বিশেষ সিবিআই আদালতে হল না। কোন আদালত এই মামলা শুনবে, সেই সিদ্ধান্ত হবে আগামী ২২ নভেম্বর। যার নিট ফল, জামিন এবছরের মধ্যে সম্ভব কি না, বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শিক্ষক নিয়োগ মামলায় তিন বছর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে তার জামিন মামলা ক্রমশ পিছিয়েই যাচ্ছে।ইডি চায়, প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সব মামলা ইডির বিশেষ আদালতে শুনানি হোক। বুধবার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে হওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডির আবেদনের জন্য এদিন পার্থর জামিন মামলার শুনানি হয়নি।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আদালতে জোরালো তথ্য-প্রমাণ পেশ করতে তৎপর সিবিআই। বিচারকের কাছে সাক্ষীদের গোপন জবানবন্দি করানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। শারীরিক অসুস্থতাও বাড়ছে। আর বার বার এই যুক্তিতেই তার জামিনের আবেদন করছেন আইনজীবীরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...