Thursday, June 18, 2026

কোহলিকে নিয়ে সমালোচনা পন্টিং-এর, প্রাক্তন অজি তারকাকে একহাত গম্ভীরের

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই বিরাট কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান পেলেও বাকি ম্যাচে আর রানের দেখা পাওয়া যায়নি বিরাটের ব্যাট থেকে। শেষ বার ২০২৩ সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে শতরান করেছিলেন কোহলি। তারপর থেকে শতরান নেই তাঁর ব্যাটে। এরপর থেকেই সমালিচিত হচ্ছেন কোহলি। যদিও বিরাটের পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। বারবার বিরাটের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবারও বিরাটের পাশে দাঁড়ালেন ভারতীয় কোচ। কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া সফরের আগে সেই নিয়ে মুখ খুললেন গম্ভীর। পাল্টা পন্টিংকে জবাব দিলেন তিনি।

এই নিয়ে গম্ভীর বলেন,” ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনও কারণই নেই।” এরপর গম্ভীর আরও বলেন, “ওরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ওদের সাফল্যের কথা সকলেই জানে। এখনও ওদের অনেক কিছু দেওয়ার আছে। ওদের রানের খিদে এখনও প্রথম দিনের মতো। এর থেকেই বোঝা যায় যে, ওরা দলকে জেতাতে চায়। এই রানের খিদেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি ওরা তাড়াতাড়ি বড় রানে ফিরবে।”

নিউজিল্যান্ডের কাছে বিরাটের পারফরম্যান্সে পর পন্টিং বিরাটের সমালোচনা করে বলেন,” শেষ পাঁচ বছরে দুটো শতরান করেছে কোহলি। যদি অন্য কোনও ক্রিকেটার এই পারফর্ম করত তাহলে সে দলে থাকত না। কোহলি বলেই টিকে আছে।”

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন গম্ভীর

Related articles

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...