Monday, March 16, 2026

ধর্ষণ থেকে বাঁচতে উস্তির বিজেপি নেতাকে খুন মহিলার! চাঞ্চল্যকর অভিযোগ কুণালের

Date:

Share post:

উস্তির বিজেপি নেতা খুনে তৃণমূল কেন কোনও রাজনীতিরই যোগ নেই। ধর্ষণ থেকে বাঁচতে এক মহিলা খুন করেছেন পৃথ্বীরাজ নস্কর নামে ওই বিজেপি (BJP) নেতাকে। শনিবার, বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে এই চাঞ্চল্য কর অভিযোগ করেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, একাধিক সম্পর্কের জটিলতাই এই রহস্যমৃত্যুর প্রকৃত কারণ। এক্স হ্যান্ডেলে পোস্টের পর ভিডিও বার্তাও দেন কুণাল। তিনি আশাবাদী, শীঘ্রই প্রকৃত অপরাধী ধরা পড়বে।

উস্তির বিজেপির পার্টি অফিস থেকে উদ্ধার হয় বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের (Prithwiraj Naskar) দেহ। পৃথ্বীরাজ বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। গত ৪ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ পরিবারের। ৭ নভেম্বর উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপির এই কার্যালয়টি গত চারদিন ধরে তালাবন্ধ ছিল। শুক্রবার রাতে, দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে তালাবন্ধ দলীয় কার্যালয় থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিবস্ত্র অবস্থায় পড়েছিল দেহটি। পোশাক পাশেই পড়েছিল। দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন।

এর পরে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
“উস্তি থানা এলাকায় আটপাড়ায় বিজেপি অফিসেই বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের রহস্যময় মৃত্যুর ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি মিথ্যা কথা বলছে। ওদের পার্টি অফিসেই ওদের নেতার মৃত্যু। ওরা সব জানে।
আমাদের কাছে সূত্রের খবর, একাধিক সম্পর্কের জটিলতায় খুন। মৃতদেহের যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে। কোনো মহিলার সঙ্গে টানাপোড়েনে খুন। ধর্ষণের চেষ্টা রুখতে আঘাত করেছিলেন মহিলা। তিনি গ্রেপ্তার হতে পারেন। এসব কান্ড চলত ওই দলীয় কার্যালয়তেই।
এই হল বিজেপি আর ওদের পার্টি অফিস।“


এই ঘটনাকে রাজনৈতিক খুন (Murder) বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। তাদের অভিযোগের তির অবশ্য বিজেপির দিকেই। দলের অন্তর্কলহেই ওই নেতাকে প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পরিবারের অভিযোগ, এটা রাজনৈতিক খুন। বিজেপি নিজেদের পিঠ বাঁচাতে আজগুবি গল্প ফেঁদেছে। তারা বলছে, তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওই কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন করে দলীয় কার্যালয়ে দেহটি ফেলে রেখেছিল। জবাবে তৃণমূল জানিয়েছে, তৃণমূল তুলে নিয়ে গিয়ে বিজেপির অফিসে দেহ ফেলে দিয়ে এল আর কেউ জানতেই পারল না! নিজেদের দোষ ঢাকতে এখন এসব বানানো গল্প সামনে আনছে বিজেপি।







spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...