Friday, March 20, 2026

এবার সুস্থ হতে নিজেই সাহায্য চালেন কাম্বলি , কী বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

এবার সুস্থ হতে কপিল দেব, সচিন তেন্ডুলকরের কাছে আর্থিক সাহায্য চাইলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কাম্বলিকে দেখে স্বাভাবিক লাগেনি । সচিন তেন্ডুলকরের হাত জড়িয়ে ধরেন তিনি। এক প্রকার জোর করেই হাত ছাড়ান সচিন। এরপরই সোশ্যাল মিডিয়ায় কাম্বলিকে নিয়ে তোলপাড় হয়ে। অনেকেই দেখে বলেন সুস্থ নন কাম্বলি। এরপর কাম্বলিকে সাহয্যের হাত বাড়ানোর কথা বলেন কপিল দেব। আর এই নিয়ে এবার স্বয়ং মুখ খুললেন কাম্বলি নিজেই।

এই নিয়ে একটি ভিডিওতে কাম্বলি বলেন, “আমি রিহ্যাবে যেতে রাজি। আমার কোনও ভয় নেই। কারণ জানি পরিবার আমার সঙ্গে রয়েছে।“ এরপর তিনি আরও বলেন, “ আমি এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছি। সিগারেটও খাই না। গত ছ’মাস ধরে আমি মদ, সিগারেট থেকে দূরে আছি। আমার সন্তানদের কথা ভেবে সব ছেড়ে দিয়েছি। আগে খেতাম, কিন্তু এখন আর খাই না।“

এদিকে কাম্বলি জানান, ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর তাঁকে আর্থিক সাহায্যের কথা বলেছেন। এই নিয়ে কাম্বলি বলেন, “ গাভাস্কর প্রথম আমার সঙ্গে যোগাযোগ করেন। অজয় জাদেজা আমার খুব ভাল বন্ধু। ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। অনেকেই আমার খোঁজ নিয়েছে, কথা বলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই সাহায্য করবে। বোর্ডের তরফে অ্যাবে কুরুভিল্লা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আমার স্ত্রীর সঙ্গেও যোগাযোগ রেখেছে ও।“

আরও পড়ুন- এবার রেফারিং নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ, বললেন রেফারির ভুল সিদ্ধান্তের শিকার ইস্টবেঙ্গল

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...