Wednesday, June 3, 2026

সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর দেহ!

Date:

Share post:

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সন্দেশখালীর (Sandeshkhali) নিখোঁজ আদিবাসী যুবতীর সন্ধান মিলল। বাড়ি থেকে একটু দূরেই এক পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যেভাবে ওই যুবতীর কোমরের সঙ্গে ইট বেঁধে দেওয়া হয়েছিল, তাতে প্রাথমিক অনুমান খুন করা হয়েছে। যদিও ধর্ষণ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলায় মগ্ন বিজেপি। পুলিশ ঘটনার দ্রুত তদন্ত শুরু করা সত্ত্বেও বিজেপি নেতাদের প্ররোচনায় জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করে পরিবার, দাবি তৃণমূলের।

বসিরহাটের (Basirhat) ন্যাজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকার ঘোষপুরের বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। বুধবার বাড়ি থেকে বেরিয়ে ছিলেন, তারপর থেকেই নিখোঁজ।শনিবার সকালে ঘটিহারা এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখা যায়। ন্যাজাট থানা থেকে পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। পরিবারের লোকেরাই যুবতীকে শনাক্ত করেছেন। কী কারণে মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে দেখা গিয়েছে, যে পুকুরে দেহ উদ্ধার হয়েছে তার পাশেই এক বিজেপি নেতার বাড়ি। এই ঘটনায় ওই বিজেপি নেতা কোনোভাবে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে লোকসভা নির্বাচনের পরে ছয় কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত হয়ে এই মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক রঙ দিতে চাইছে স্থানীয় বিজেপি, দাবি শাসকদলের। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো জানান, ঘটনায় বিজেপির কোন প্ররোচনা রয়েছে কিনা তদন্ত করে দেখা হবে। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে শাসক দল।

Related articles

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...