Wednesday, March 25, 2026

রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ! তথ্য-প্রযুক্তিতে লগ্নি দুই ব্রিটিশ সংস্থার

Date:

Share post:

রাজ্যে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে খুলে যাচ্ছে বিদেশি লগ্নির দুয়ার। বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজ করেছে, সেই উন্নয়নের ধারায় পশ্চিমবঙ্গে লগ্নির ঝুলি নিয়ে পা রাখছে দুই ব্রিটিশ তথ্য-প্রযুক্তি সংস্থা। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে সেই মর্মে বৈঠক হয় সোমবার। রাজ্যের তথ্য-প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র ঘুরে দেখেছেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা বাংলায় লগ্নিতে আগ্রহী বলে জানিয়েছেন।

সোমবার রাজ্যে এসেছেন ব্রিটেনের ১৭ জনের একটি প্রতিনিধি দল। তাঁরা মঙ্গলবারও ঘুরে দেখেন বাংলার শিল্প পরিবেশ। এই প্রতিনিধি দলে রয়েছেন লগ্নিতে আগ্রহী দু’টি সংস্থার কর্তারাও। কলকাতার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং জানান, রেডক ও প্রেফারি নামে দুই সংস্থা বাংলায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এই লগ্নির ফলে রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রত্যক্ষ ছয় শতাধিক কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এই সংস্থাগুলি। রাজ্যের কাজ দেখে ব্রিটিশ শিল্পপতি তথা লগ্নিকারীরা খুশি। রাজ্যের তরফে সমস্তরকমের সহযোগিতা করা হবে। রাজ্যে শিল্প পরিকাঠামো এখন অনেক উন্নত। এক জানালা সিস্টেমে কাজ হয়। বাংলায় রয়েছে দক্ষ কর্মী, কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা এখানে কম। ফলে অনুকূল পরিবেশে তাঁরা লগ্নি করতে আগ্রহী হয়েছে। বাবুল আরও জানান, ব্রিটিশ প্রতিনিধি দলটি সোমবার সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম ও টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখে। বিনিয়োগে ইচ্ছুক রেডকের প্রতিনিধি সূর্যপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জানুয়ারি থেকে কলকাতার দফতর চালু করছি আমরা। আগামী বছর জুনের মধ্যে ৫৬০-৫৮০ জন কর্মী নিয়োগ হবে। প্রেফারির জিএম সৌরভ সেনগুপ্ত বলেন, আমরা কলকাতার দফতর চালু করব নতুন বছরেই। ৪০-৪৫ জন কর্মী নিয়োগ করা হবে সেখানে। পরে সংখ্যাটা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন- ভাঁওতার রাজনীতি বিজেপির, কেন্দ্রীয় প্রকল্পের টোপ দেখিয়ে সদস্যপদ নেওয়ার আহ্বান

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...