Monday, April 6, 2026

ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

Date:

Share post:

টাইসন আছেন টাইসনেই। ৫৮ বছর বয়সে ফের বক্সিং রিং-এ ফিরছেন মাইক টাইসন । আর রিং-এ ফিরেই ফের বিতর্কে তারকা বক্সার। ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার।

ফের বক্সিং-এ নামছেন মাইক টাইসন। প্রতিপক্ষ ২৭ বছর বয়সী জেক পল। আর সেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার। তবে এবারই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষের কানে কামড় দিয়েছিলেন টাইসন। তবে এবার তা করেননি তিনি। শুধু চড় মেরেই খান্ত থেকেছেন টাইসন।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোরে এই লড়াই হওয়ার কথা। নেটফ্লিক্সে দেখানো হবে এই ম্যাচ। তার আগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ঘটে এই ঘটনা। এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞাসা করেন, ‘তিনি হেরে গেলে কী হবে?’ এই প্রশ্ন করতেই সাংবাদিকের দিকে পাল্টা বক্তব্য করে তাকান ৫৮ বছরের বক্সার। তার পরেই হঠাৎ পলকে চড় মেরে বসেন টাইসন। তার পরেই তিনি উত্তরে বলেন, ‘কথা শেষ।’ চড় খাওয়ার পরেও দমেননি পল। টাইসনকে তাতাতে থাকেন তিনি। তবে মঞ্চে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলায় আর বিপত্তি হয়নি।

আগেও বিতর্ক হয়েছে টাইসনকে নিয়ে। ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। রিংয়ে আক্রমণাত্মক খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইসন।

১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। ২০২২ সালে বিমানের মধ্যে এক সহযাত্রীকে মেরেছিলেন। এ বার তালিকায় এবার যুক্ত হল প্রতিপক্ষকে চড় মারাও।

আরও পড়ুন- কেন লখনউ ছাড়ছেন রাহুল? সামনে এল আসল কারণ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...