Saturday, June 27, 2026

ফের সেরার মুকুট বাংলার! দেশে রাজ্যওয়ারি মহিলা আয়করদাতার তালিকায় প্রথম দশে বাংলা

Date:

Share post:

আবার সেরার মুকুট বাংলার। দেশে রাজ্যওয়ারি মহিলা আয়করদাতার তালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছে বাংলা। সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা করদাতাদের রাজ্যওয়াড়ি পরিসংখ্যান দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-২৪ আর্থিক বছর এবং চলতি আর্থিক বছরের (২৪-২৫) প্রথম ৬ মাসে পশ্চিমবঙ্গে মহিলা আয়করদাতার সংখ্যা পৌঁছেছে ১২ লক্ষ ৯৫ হাজার ৫০৬ জন। ২০২২-২৩-এর আর্থিক বছরে এই সংখ্যাটা ছিল ১১ লক্ষ ৮৯ হাজার ২৯৩।অর্থাৎ গত দেড় বছরে পশ্চিমবঙ্গে মহিলা আয়করদাতার সংখ্যা বেড়েছে এক লক্ষেরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট মহিলা আয়করদাতার সংখ্যা ২ কোটি ২৯ লক্ষ ৪১ হাজার ৯৮৭ জন। ২০২২-২৩ আর্থিক বছরের থেকে বৃদ্ধি পেয়েছে ১৯ লক্ষের বেশি। ওই বছরে সংখ্যাটা ছিল ২ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৫৩৩ জন। রাজ্যগুলির মধ্যে মহিলা আয়করদাতার সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে, ৩৬ লক্ষ ৮৩ হাজার ৪৫৭ জন।

আরও পড়ুন- জেড্ডায় আজ ছিল আইপিএল-এর মেগা নিলামের দ্বিতীয় দিন, চলুন দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন দলে গেলন

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...