Wednesday, June 24, 2026

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে কী বললেন রোহিত?

Date:

Share post:

গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। কিউইদের কাছে ৩-০ হার টিম ইন্ডিয়ার। যা ভারতের টেস্ট ইতিহাসে বড় লজ্জার নজির। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করলেন, নেতা এবং ব্যাটার হিসেবে তিনি সেরা জায়গায় ছিলেন না। বললেন, এভাবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার সহজে হজম হওয়ার নয়। আমার কেরিয়ারের খুব খারাপ হার। ব্যর্থতার দায় আমি নিচ্ছি।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বললেন, ‘‘যেভাবে সিরিজ হারলাম, এটাই আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। অধিনায়ক হিসেবে সবচেয়ে খারাপ সিরিজ। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। এই হার হজম করা কঠিন। আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। গোটা সিরিজে নিউজিল্যান্ড অনেক ভাল খেলেছে। প্রচুর ভুল করেছি আমরা। এত ভুল করলে জেতা যায় না। আমাদের মেনে নিতে হবে। আমরা বেঙ্গালুরু এবং পুণেতে প্রথম ইনিংসে বড় রান তুলতে পারিনি। ম্যাচে সেখানেই আমরা পিছিয়ে পড়েছি। এখানে ৩০ রানের লিড পাই। দ্বিতীয় ইনিংসে উইকেট কঠিন হলেও লক্ষ্য ছিল আয়ত্তের মধ্যেই। শুধু নিজেদের একটু প্রয়োগ করতে হত। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি।’’

এরপর রোহিত স্বীকার করে নিলেন, ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও ব্যর্থ হয়েছেন। বললেন, ‘‘যখন আমি কোনও ম্যাচে ব্যাট করতে যাই, তখন মাথায় অনেক কিছু আইডিয়া ঘোরে। এই সিরিজে সেটা মাথায় আসেনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই সিরিজে অধিনায়ক ও ব্যাটার হিসেবে আমি সেরা জায়গায় ছিলাম না। ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। এই রকম পিচে ৩-৪ বছর ধরে আমরা খেলছি। জানি, কীভাবে খেলতে হয় এখানে। কয়েকজন যেমন, পন্থ, গিল, যশস্বী সেটা দেখিয়েওছে। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। এটাই কষ্ট দিচ্ছে।’’

এরপর অস্ট্রেলিয়া সিরিজ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজ নিয়ে আশাবাদী রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় আগে আমাদের অনেকেই খেলেছে। আবার অনেকে এই প্রথম খেলবে। সবার কাছেই পাঁচ টেস্টের সিরিজ বড় চ্যালেঞ্জ। তবে পরপর দু’বার আমরা ওখানে সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটাও আমাদের সঙ্গে থাকবে। এই সিরিজের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।’’

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক গাভাস্করের

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...