Saturday, June 27, 2026

কেন এত দাম দিয়ে পন্থকে নিল লখনউ? মুখ খুললেন দলের কর্ণধার

Date:

Share post:

আইপিএল-এর মেগা নিলামে ঝড় তোলেন ঋষভ পন্থ। সব থেকে দামি ক্রিকেটার তিনি। পন্থ ২৭ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্ট। ভারতীয় উইকেটরক্ষককে দলে নিতে শেষ পর্যন্ত লড়াই চালায় লখনউ। কেন ২৭ কোটি দিয়ে নেওয়া হল পন্থকে ? এই নিয়ে মুখ খুললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এই নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “পার্থ জিন্দাল পুরো পাগল ঋষভ পন্থেরর জন্য। আমরা আগে থেকেই পন্থের জন্য নির্দিষ্ট একটা টাকা বাঁচিয়েই রাখব ঠিক করেছিলাম। আমাদের প্ল্যানিংয়ে ও শুরু থেকেই ছিল। আমরা জানতাম ওর বড় দর উঠবে। যখন দেখলাম ২২ কোটির কাছে গিয়ে বিডিং আটকে গেল, তখন দিল্লি এক মুহুর্ত অপেক্ষা না করে পন্থের জন্য আরটিএম লাগিয়েছিল। তাই তখন আমরা সিদ্ধান্ত নিলাম, যদি এক ধাপ অতিরিক্ত দাম আমরা দিই সেক্ষেত্রে দিল্লি ওকে নিয়ে নেবে। তাই সরাসরি ২৭ কোটির দাম দিয়ে ফেলি, যাতে দিল্লির নিতে গেলে অনেকটা দাম দিতে হয়।“

এরপর গোয়েঙ্কা আরও বলেন, “দিল্লির সঙ্গে পন্থের কি হয়েছে, কেন সে রিটেন হয়নি সেটা নিয়ে কথা বলার আমি কেউ নই। কিন্তু পন্থকে দিল্লি নিতে চেয়েছিল এটা একদম স্পষ্ট। সেই কারণে মুহুর্তের মধ্যে ওরা আরটিএমের আবেদন জানায়। ওরা যদি আরও ২-১ মিনিট কথা বলত তাহলে অন্য রকম ব্যাপার হত। কিন্তু পন্থকে ফেরানো দিল্লির টার্গেটে ছিল বলে সঙ্গে সঙ্গে ওরা আরটিএম প্রয়োগের চেষ্টা করেছিল। সেই কারণেই দাম নির্ধারণে আমরা ২৭ কোটি করার সিদ্ধান্ত নিই।“

আরও পড়ুন- অনন্য নজির, সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...