Saturday, June 20, 2026

সংসদকে সেন্সর করা হচ্ছে ,তৃণমূলের নিশানায় বিজেপি

Date:

Share post:

সংসদকে সেন্সর করছে বিজেপি- তোপ দাগল তৃণমূল কংগ্রেস৷ দিনের পর দিন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংসদের অধিবেশনে বাগড়া দিচ্ছেন বিজেপি সাংসদরা৷ বিরোধী সাংসদরা কোনও গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হচ্ছে৷ এখানেই শেষ নয়, অন্য যে কোনও ইস্যুতে চিত্‍কার চেঁচামেচি করে সংসদের শীতকালীন অধিবেশনের সব কাজকর্ম ভন্ডুল করে দিচ্ছেন ট্রেজারি বেঞ্চের সাংসদরা৷ কার্যত নজিরবিহীন এই ঘটনাকে হাতিয়ার করেই এবার বিজেপিকে নিশানা করেছে তৃণমূল শিবির৷

এই প্রসঙ্গেই বৃহষ্পতিবার বিজেপিকে নিশানা করে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব বলেন, যেভাবে সংসদ চলছে, তা দেখার পরে স্পষ্ট হচ্ছে সংসদকে সেন্সর করছে সরকার৷ মুদ্রাস্ফিতী, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বাংলার বঞ্চনার মত কোনও ইস্যুতে সংসদে আলোচনা চায় না সরকার৷ সংসদ চলতে শুরু করলেই ট্রেজারি বেঞ্চের সাংসদরা সামনে এসে চিত্‍কার করতে শুরু করছেন৷ আজ রাজ্যসভায় বিজেপির নেতাকে ১২ মিনিট সময় দেওয়া হয়েছে বক্তব্য রাখার জন্য৷ অন্যদিকে, বিরোধী দলের নেতাকে এক মিনিটও বলার সুযোগ দেওয়া হয়নি৷

এই প্রসঙ্গেই মোদি সরকারকে নিশানা করে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও ব্রায়ানের প্রশ্ন, সংসদ প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠানের প্রতিচ্ছবি নয়, এটা কবে বুঝবেন প্রধানমন্ত্রী ? একই সুরে মোদি সরকারকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ তার দাবি, মোদি সরকার দিনের পর দিন সংসদকে সেন্সর করছে৷ আগে দফায় দফায় মুলতুবি করা হত সংসদ৷ এখন দুপুরের মধ্যে সারা দিনের জন্য রহস্যজনকভাবে সংসদ মুলতুবি করে দেওয়া হচ্ছে৷ জনরোষ বাড়ছে দেখেই সংসদে সেন্সরশিপ লাগু করেছে বিজেপি৷

এসবের মাঝেই শুক্রবার থেকে সংসদে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা শুরু হওয়ার কথা আছে৷ প্রথমে লোকসভায় শুক্র ও শনিবার হবে আলোচনা৷ এর পরে আগামী সপ্তাহে রাজ্যসভায় দুদিন ধরে হবে আলোচনা৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...