Sunday, May 31, 2026

ডিভোর্সের খোরপোশে ৮ দফা গাইডলাইন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দেশের শীর্ষ আদালত (Supreme Court) মহিলাদের বিরুদ্ধে নিষ্ঠুরতা সংক্রান্ত আইনের ৪৯৮(এ) ধারার অপব্যবহার নিয়ে সতর্ক করে কিছুদিন আগেই। সেই ঘটনার রেশ মেলানোর আগেই নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের। বিবাহ বিচ্ছেদ মামলায় ভরণপোষণের (Alimony Amount) নির্দেশ দেওয়ার সময় সন্তানের রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার জন্য বাবার দায়িত্বের ওপরও বেশি জোর দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

একটি বিবাহ বিচ্ছেদ মামলার রায়ে স্ত্রীকে এককালীন ভরণপোষণের জন্য ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি এই নির্দেশ দেওয়ার সময় বিবাহবিচ্ছিন্ন দম্পতির বড় ছেলের ভরণপোষণ ও আর্থিক নিরাপত্তার জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছে।

আদালতে শুনানি হয় প্রবীণ কুমার জৈন ও অঞ্জু জৈন নামে এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলার। এই মামলায় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি প্রসন্ন ভি বরালের ডিভিশন বেঞ্চ আটটি ফ্যাক্টর বিবেচনার নির্দেশ দেয়।

আট দফা বিষয়গুলি জেনে নিন

• স্বামী ও স্ত্রীর আর্থ-সামাজিক অবস্থা

• ভবিষ্যতে স্ত্রী ও সন্তানদের ন্যূনতম প্রয়োজনীয়তা

• দু’পক্ষের শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অবস্থা কেমন

• আয়ের উৎস এবং সম্পত্তি পরিমাণ

• শ্বশুরবাড়িতে থাকার সময়ে স্ত্রীর জীবনযাপনের মান কেমন

• পরিবারের দেখভাল করার জন্য স্ত্রী কি চাকরি ছেড়েছেন?

• খোরপোশ দেওয়ার পর স্বামীর আর্থিক পরিস্থিতি, রোজগার এবং অন্যান্য দায়িত্ব-কর্তব্য

• উপার্জন না করা স্ত্রীর আইনি মামলা লড়তে কত টাকা খরচ হচ্ছে

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই বিষয়গুলি কোনও বিবাহবিচ্ছেদ মামলায় খোরপোশের পরিমাণ ঠিক করতে মাপকাঠি হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...