Saturday, June 20, 2026

অস্ট্রেলিয়া সফরে কি যাবেন শামি? এল বড় আপডেট

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরে কি যাবেন মহম্মদ শামি? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় সমর্থকদের মধ্যে। মনে করা হচ্ছিল তৃতীয় টেস্টে আগে দলের সঙ্গে যোগ দেবেন শামি। কিন্তু সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে এখনই যাচ্ছেন না ভারতীয় পেসার। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন শামি।

জানা যাচ্ছে, শামির অস্ট্রেলিয়া যাওয়া নির্ভর করছে এনসিএ-এর ফিটনেস রিপোর্টের ওপর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস রিপোর্ট যাবে ভারতীয় টিমের কাছে। এনসিএ-র সবুজ-সঙ্কেত পাঠিয়ে দিলেই, শামিকে ডেকে নেওয়া হবে অস্ট্রেলিয়ায়। ১৪ ডিসেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট । এক্ষেত্রে ওই টেস্টে যে শামির খেলার কোনও সম্ভাবনাই নেই, তা বলেই দেওয়া যায়। এখন দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টে খেলেন কিনা শামি।

দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরেছেন শামি। রঞ্জিট্রফিতে ব্যাট এবং বল হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় পেসার। দাপট দেখিয়েছেন মুস্তাক আলি ট্রফিতেও। এরপরই অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে খেলানোর জোর দেওয়া হয়।

আরও পড়ুন- কেন এত দাম দিয়ে পন্থকে নিল লখনউ? মুখ খুললেন দলের কর্ণধার


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...