Monday, April 6, 2026

অজি সফরে কি যাবেন শামি ? এল বড় আপডেট

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামির যাওয়া নিয়ে আরও বাড়ল ধোঁয়াশা। কারণ গতকালই ঘোষণা করা হয়েছে বিজয় ট্রফির জন্য বাংলার দল। আর সেই দলে রয়েছেন শামি। আর এতেই শামির অস্ট্রেলিয়া সফরে যাওয়া নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।

মনে করা হচ্ছিল অজিদের বিরুদ্ধে শেষ দুই টেস্টে ভারতের জার্সি গায়ে দেখা যাবে শামিকে। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে শামির নাম দেখে সেই আশা হয়েছে ক্ষীণ। কারণ বিজয় হাজারে ট্রফি শুরু ২১ ডিসেম্বর। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে। বিজয় হাজারের গ্রুপ পর্বই শেষ হচ্ছে ৫ জানুয়ারি। অর্থাৎ, গ্রুপ পর্ব পুরোটা খেললে শামির আর অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে না।

মাঝে শোনা যায় শামির অস্ট্রেলিয়া সফরে যাওয়া সময়ের অপেক্ষা কিট ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায়। শুধু এনসিএ থেকে ফিটনেসে পাশ করলেই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন শামি।

দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন শামি। রঞ্জিট্রফি, মুস্তাক আলিতে ব্যাট-বলে দাপট দেখিয়েছেন তিনি। এরপর ক্রিকেটপ্রেমীরা জোর আওয়াজ তোলে শামিকে অস্ট্রেলিয়া সফরে পাঠানো নিয়ে। তবে সূত্রের খবর, এই মুহুর্তে ফের এনসিএতে রিহ্যাবে আছেন শামি।

আরও পড়ুন- গাব্বায় ব.র্ণবিদ্বেষী মন্তব্যের শি.কার বুমরাহ, ভাইরাল ভিডিও

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...