Thursday, March 12, 2026

নেতাজি: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভে দেখাবে ফরোয়ার্ড ব্লক

Date:

Share post:

1945 সালের 18 আগস্ট বিমান দুর্ঘটনায় দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চালানো হয়েছিল, তার প্রতিবাদে আজ বুধবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তায় নামছে এক সময় সুভাষচন্দ্রের তৈরি দল ফরওয়ার্ড ব্লক।

জেলার বিভিন্ন ডাকঘরের সামনে তারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে। কলকাতায় ধর্মতলায় কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরোর দফতরের সামনে এই কর্মসূচি তারা পালন করবে বলে ঠিক করেছে। দলের বাংলা কমিটির দুই শীর্ষ নেতা বরুণ মুখোপাধ্যায় ও নরেন চট্টোপাধ্যায় একথা জানান।

তাঁরা জানান, জনমতের চাপে পড়ে সোমবার পিআইবি সোশ্যাল মিডিয়া থেকে তাদের এই প্রচারের বক্তব্য সরাতে বাধ্য হলেও এর পিছনে গভীর চক্রান্ত কাজ করছে বলে আমরা নিশ্চিত। কারণ, এর আগেও কংগ্রেস জমানার মতো প্রথম মোদি সরকারের আমলেও নেতাজির অন্তর্ধান রহস্য ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ওইদিনটি এই বরেণ্য স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুদিবস হিসেবে চালানোর চেষ্টা হয়েছে।

আরও পড়ুন-ফের বিপত্তি মেট্রোয়, এবার দরজা খোলা রেখেই ছুটলো ট্রেন!

 

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...