Saturday, June 27, 2026

গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, আতঙ্কিত সাধারণ মানুষ

Date:

Share post:

ডিএম বাংলোর পর এবার কাউন্সিলর বাড়িতে বোমাবাজি। সিউড়ির 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময়ী মুখোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।শনিবার রাত্রে বাড়িতে ছিলেন না কাউন্সিলর মৃন্ময়ী মুখোপাধ্যায়। বাবার অসুস্থতার কারণে তিনি বর্তমানে রয়েছেন কলকাতায়। বাড়িতে একাই ছিলেন তাঁর স্ত্রী।

তাঁর স্ত্রীর অভিযোগ শনিবার রাত্রে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমা ছোঁড়া হয় বাড়ির ছাদেও। যদিও বোমার আঘাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু রীতিমত আতঙ্কিত কাউন্সিলরের পরিবার।

আরও পড়ুন – বৃদ্ধ দাদুর করুণ আর্তি, আমার নাতি-নাতনিকে বাঁচান!

তাদের মতে কাউন্সিলরের বাড়িতে যদি এভাবে বোমাবাজি করা হয় তাহলে এই ওয়ার্ডের অন্যান্য বাসিন্দারা কিভাবে নিরাপদে থাকবে ? কি বার্তা যাবে সাধারণ মানুষের কাছে।

বোমাবাজির ঘটনায় রীতিমতো পুলিশি নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন কাউন্সিলরের স্ত্রী। যদিও তার মতে এই বোমাবাজি সাথে রাজনৈতিক কোনো অভিসন্ধি খুঁজে পাচ্ছেন না তিনি।

তাহলে প্রশ্ন হলো কারাই বা কি উদ্দেশ্যেই বোমা মারলো ? ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে গিয়েছে সিউড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – প্রতিরক্ষা শিল্পে ধর্মঘট প্রত্যাহার

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...