Wednesday, March 25, 2026

রাজৌরির প্রথম মহিলা হিসেবে এইমসে ডাক্তারী পড়ার সুযোগ পেলেন ইরমিম!

Date:

Share post:

চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা লাভে এবার দিল্লির এইমস্‌–এ পড়তে যাচ্ছেন গুজ্জর যুবতী ইরমিম শামিম। অনেকেই তো যান, তাহলে এটা কেন খবর? আসলে ইরমিমই জম্মু–কাশ্মীরের রাজৌরি জেলার প্রথম মহিলা, যিনি এইমস্‌–এ উচ্চশিক্ষা লাভে সুযোগ পেলেন।

উল্লেখ, চলতি বছরের জুনে এইমস্‌ এমবিবিএস পরীক্ষা দেন ইরমিম। জেলার সীমানাবর্তী গ্রাম ধানোরের বাসিন্দা ইরমিম প্রায় 10 কিলোমিটার হেঁটে স্কুলে পড়তে যেতেন। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়ে হওয়ায় ছিল আর্থিক সমস্যাও।

আরও পড়ুন – জলের তলায় খড়গপুর, ব্যাহত ক্ষিণপূর্ব রেলের পরিষেবা

তবে শেষ পর্যন্ত স্বপ্নপূরণ। এইমস্‌–এ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইরমিম বললেন, ‘‌কিছু না কিছু সমস্যা সবার জীবনেই থাকে।সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে’‌।

এদিকে, বাড়ির মেয়ের এই সাফল্যে স্বভাবতই খুশি ইরমিমের পরিবার। তাঁদের আশা মেয়ে যোগ্য চিকিৎসক হয়ে শুধু জম্মু–কাশ্মীরই নয়, সারা দেশের রোগীদের সেবা করবে।

আরও পড়ুন – ফের কাশ্মীরে পাথর ছুড়ে খুন, অশান্ত জাদ্দিপোরা

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...