Monday, May 25, 2026

ফের কাশ্মীরে পাথর ছুড়ে খুন, অশান্ত জাদ্দিপোরা

Date:

Share post:

ফের অশান্ত কাশ্মীর। ৩৭০ ধারা লাগু হওয়ার ২১ দিনের মাথায় আবার পাথর ছোড়ার ঘটনা। এবার অনন্তনাগের জাদ্দিপোরা। ৪২ বছরের ট্রাক চালক নূর মহম্মদের খুনের ঘটনা ঘিরে ঘটনার সূত্রপাত। অভিযোগ তাকে পাথর ছুড়ে খুন করা হয়েছে। জাদ্দিপোরায় বিক্ষোভের মাঝেই রবিবার ওই এলাকা দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছিলেন নূর। সেনার ট্রাক ভেবে তার উপর আক্রমণ চালানো হয়। পাথরের ঘায়ে রক্তাক্ত নূর লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে মৃত্যু হয়। ভূস্বর্গে বিক্ষোভ জানাতে পাথর ছোড়া রেওয়াজে পরিণত হয়েছে। গতমাসে পাথরের ঘায়ে এক কিশোরী গুরুতর আহত হয়। পুলিশ অপরাধীদের পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে। আটক ২জন।

আরও পড়ুন – নভেম্বরেই করতারপুর করিডর খুলে দেবে পাকিস্তান

Related articles

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World...

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...