Sunday, May 31, 2026

“রাম কে নাম” তথ্যচিত্র প্রদর্শন ঘিরে প্রেসিডেন্সিতে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

‘রাম কে নাম’ নামক একটি তথ্যচিত্র প্রদর্শন করা নিয়ে এই বিতর্ক দেখা দিয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এটি দেখানোর অনুমতিকে ঘিরেই সেই বিতর্ক।

উদ্যোক্তাদের বক্তব্য, বাবরি মসজিদ ভাঙার ঘটনা নিয়ে তৈরি এই তথ্যচিত্রটি সেই সময়ের একটি উল্লেখযোগ্য দলিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও কারণ না দেখিয়ে হুমকির সুরে প্রদর্শন বন্ধ করার নির্দেশ দিয়েছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। লিখিত অনুমতি উদ্যোক্তাদের কাছে নেই বলেই দাবি কর্তৃপক্ষের।

ডিন অব স্টুডেন্টস বলেন, দেখতে হবে ওদের কাছে এ নিয়ে কোনও অনুমতি ছিল কি না। এই তথ্যচিত্রটি আজ, সোমবার যাদবপুরে দেখানোর কথা রয়েছে। উল্লেখ্য, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এই ছবি দেখানোকে ঘিরে অশান্তি তৈরি হয়। উদ্যোক্তাদের মধ্যে থেকে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল।

আরও পড়ুন-অসুস্থ অশোক ভট্টাচার্যকে কলকাতায় আনার চেষ্টা চলছে

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...