Tuesday, March 31, 2026

আরও 24 ঘন্টা বন্ধ জীবনানন্দ সেতু! কিন্তু কেন?

Date:

Share post:

জীবনানন্দ সেতুর কাজ সম্পূর্ণ না হওয়ায় তা খোলা হচ্ছে না। আরও 24 ঘণ্টা তা বন্ধ রাখা হচ্ছে। রবিবারই এই সেতু খুলে দেওয়ার কথা ছিল। ব্রিজের ভারবহন ক্ষমতা খতিয়ে দেখতে তা বন্ধ রেখে পরীক্ষা করা হয়। সেখানে কিছু ফাঁকফোকর থাকায় মেরামত শুরু হয়। কিন্তু রবিবার অবধি তা শেষ না হওয়ায় আজ, সোমবার পর্যন্ত তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই কারণে এই ব্রিজ দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, খান্না থেকে উল্টোডাঙাগামী অরবিন্দ সেতু রবিবার সন্ধ্যায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

আরও পড়ুন – দু’দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট ঘিরে ট্যাংরায় উদ্দীপনা

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...