Tuesday, March 3, 2026

মনমোহন সিংয়ের SPG নিরাপত্তা প্রত্যাহার, নিন্দা দেশজুড়ে

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর SPG নিরাপত্তা তুলে নিলো কেন্দ্র। এই নিরাপত্তা আর পাবেন না তিনি। পরিবর্তে তাঁকে দেওয়া হবে জেড প্লাস নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হলো। মোদি সরকারের এই সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তসংস্থার সতর্কবার্তার ওপরে ভিত্তি করে কারো জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কার ওপর কতখানি হুমকা আছে, তার ওপরে ভিত্তি করেই নিরাপত্তা ঠিক করা হয়। মনমোহন সিংকে CRPF-এর জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে।

এদিকে সূত্রের খবর, নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নন নিপাট ভদ্রলোক মনমোহন সিং। কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তা তিনি মেনে নেবেন বলে জানিয়ে দিয়েছেন।
দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের জন্য SPG নিরাপত্তার ব্যবস্থা থাকে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে SPG নিরাপত্তা পান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদেরও ওই নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু মোদি সরকারের নির্দেশে মনমোহন সিংয়ের ক্ষেত্রে তা তুলে নেওয়া হল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে মৃত্যুর দিন পর্যন্ত SPG নিরাপত্তা দিয়ে এসেছে UPA সরকার।
কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে এ রাজ্যের বিজেপি-বিরোধী রাজনৈতিক নেতারাও। তাঁদের বক্তব্য, “মজার এবং দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। এ রাজ্যে কেন্দ্রীয় শাসক দলের চুনোপুঁটিরাও CRPF নিরাপত্তা পান। অন্য দল থেকে বিজেপিতে যারা যাচ্ছে, তাঁরাও পাচ্ছে CRPF নিরাপত্তা। আর মোদি-শাহের বিচারে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-ও এক গোত্রভুক্ত হয়ে পাবেন CRPF নিরাপত্তা। বিচিত্র সিদ্ধান্ত।”

spot_img

Related articles

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...