Sunday, June 28, 2026

লাইফ-থ্রেট নেই, এই যুক্তিতে মনমোহনের এসপিজি সুরক্ষা প্রত্যাহারের পথে কেন্দ্র

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মনমোহন সিং-এর এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের পরিবর্তে তাঁকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও ক্যাবিনেট রিভিউ কমিটির বৈঠকে এসপিজি নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। জানা গিয়েছে কেন্দ্রের পর্যালোচনায় উঠে এসেছে, মনমোহন সিং-এর উপর এই মুহূর্তে কোনও প্রাণঘাতী হামলার আশঙ্কা নেই এবং তাঁর উপর বড় হামলা হতে পারে এমন কোনও সতর্কতামূলক গোয়েন্দা রিপোর্টও নেই। এর পরিপ্রেক্ষিতে ব্যয়বহুল এসপিজি সুরক্ষা সরিয়ে দুবারের প্রধানমন্ত্রীকে জেড প্লাস নিরাপত্তা দিতে চায় কেন্দ্র। যদিও বিষয়টিকে অবমাননাকর ও রাজনৈতিক প্রতিহিংসা বলে দেখছে কংগ্রেস।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...