Wednesday, June 10, 2026

জগন্নাথের কাণ্ড দেখুন!

Date:

Share post:

এক সাধারণ মানুষের অসাধারণ মানসিকতা!!

শনিবার ২৪ অগষ্ট’১৯ সন্ধ্যায় দমদম নাগেরবাজার ডায়মন্ড প্লাজা শপিং মলে গিয়েছিলেন সবান্ধবে প্রিয়াংকা ঘোষ। যে টোটোতে করে তারা ডায়মন্ড প্লাজায় যান সেই টোটোর সিটেই অজ্ঞতাবশত পরে যায় প্রিয়াংকার লেডিজ ওয়ালেট যাতে ছিল প্রায় চোদ্দো হাজার টাকা, এটিএম কার্ড সহ জরুরি ডকুমেন্ট।
প্রিয়াংকারা টোটো থেকে নেমে শপিং মলে ঢুকে যাওয়ার পর ফিরতি পথে টোটো চালক (নাম জগন্নাথ গুথ) সিটের উপর ওই ওয়ালেট দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি টোটো পার্ক করে ডায়মন্ড প্লাজার সিকিউরিটি হেডের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে ওই ওয়ালেট তুলে দিয়ে পুরো বিষয়টি জানান। তারপর টোটোচালক জগন্নাথবাবু নিজের নাম ও মোবাইল নাম্বার লিখে জমা দিয়ে চলে আসেন।
ইতিমধ্যে সিকিউরিটি ইন চার্জ ওয়ালেট খুলে তাতে একটি দোকানের বিল পান যাতে প্রিয়াংকার নাম ও মোবাইল নাম্বার ছিল। এরপর তারা ফোন করে প্রিয়াংকাকে ডেকে (তারা তখন ডায়মন্ড প্লাজাতেই ছিল) উপযুক্ত পরিচয় দেখে ওয়ালেট ফেরত দেন।

এরপর যখন ওই টোটোচালক বন্ধু জগন্নাথবাবুকে ফোন করে ধন্যবাদ দিতে কিছু টাকা দিতে চেয়ে দেখা করতে আসতে বলা হয় তখন তিনি অম্লানমুখে জানান “এখন তো টোটো চালাচ্ছি, ডিউটি শেষ করে বাড়ি ফিরতে হবে।”

পরদিন ফোন করে অনেক অনুরোধের পর টোটোচালক জগন্নাথ বাবু দেখা করেন এবং তারপর তার বক্তব্য ভিডিও রেকর্ড করা হয়।

আলাপচারিতায় জগন্নাথবাবুকে প্রশ্ন করা হয় “টাকা ভর্তি ব্যাগ দেখে আপনার ইচ্ছা হয়নি সেটা ফেরত না দিয়ে রেখে দেওয়ার? ”
জবাবে জগন্নাথবাবু হেসে জানান “আমার লোভ নেই, আমি খেটে খাই, তাতে যা পাই তাতেই আমার চলে যায়।”

আজকের এই স্বার্থপর দুনিয়ায় জগন্নাথবাবুর মত খেটে খাওয়া সৎ মানুষের দৃষ্টান্তের বড়ই অভাব৷ জগন্নাথবাবু এক ব্যতিক্রমী মানুষ। তাঁর মানসিকতাকে আমরা কুর্ণিশ জানাই৷

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...