Sunday, March 29, 2026

চাঙ্গা অর্থনীতি চায় RBI, কেন্দ্রের কোষাগারে 1.76 লক্ষ কোটি ঋন অনুমোদন

Date:

Share post:

আর্থিকভাবে পঙ্গু কেন্দ্রীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবার রেকর্ড ঋণদানের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঘাটতিতে চলা দেশের অর্থনীতির জন্য 1.76 লক্ষ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে আরবিআই। এই ঋণের মধ্যে যে 1.23 লক্ষ কোটি টাকা দেওয়া হবে, তার মধ্যে রয়েছে ডিভিডেন্ডও।

52640 কোটি টাকা আরবিআই তার অতিরিক্ত মূলধন থেকে দিচ্ছে কেন্দ্রকে। গত ফেব্রুয়ারিতেই 28 হাজার কোটি টাকা ডিভিডেন্ড পেমেন্ট হিসেবে আগেই কেন্দ্রের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের বিবৃতিতে এমনটাই জানা গিয়েছে।

তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আরবিআই–এর এই ঋণ একরকম নামেই। কারণ, এটা কেন্দ্রীয় ব্যাঙ্কের ফেরৎ পাওয়ার আশা খুব একটা দেখছেন না তাঁরা। দেশের অর্থনৈতিক পরিকাঠামোর সমীক্ষা দেখার পরই আরবিআই–এর প্রাক্তন গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন প্যানেলের সুপারিশে অতিরিক্ত মূলধন থেকে ঋণ দেওয়ার অনুমোদন করেছে আরবিআই।

আরও পড়ুন-জেটলির বাড়িতে নমো

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...