Monday, June 22, 2026

কেডি সিং-ই বলেছিলেন অভিষেককে স্টিং করতে হবে, মুখোমুখি জেরায় সিবিআইকে বললেন ম্যাথু

Date:

Share post:

টানা দু’ঘন্টা ধরে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করল সিবিআই। নারদকান্ডের কিছু জট খুলতে আগেই দুজনকে পৃথকভাবে জেরা করা হয়েছিল। দুজনের বক্তব্যের অসঙ্গতি কাটাতে দিল্লির অফিসে তাঁদের মুখোমুখি বসানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। সেইমত বুধবার তৃণমূলের রাজ্যসভা সাংসদ ও আ্যালকেমিস্ট মালিক কেডি সিং ও তাঁর সংস্থার প্রাক্তন কর্মী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে সামনাসামনি বসিয়ে জেরা করা হয়। মুখোমুখি জেরায় অধিকাংশ অভিযোগই সটান অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ কেডি। জানা গিয়েছে তাঁকে ফের তলব করতে পারে সিবিআই।

আরও পড়ুন-কেডি সিংয়ের জেরা চলছে সিবিআই দফতরে 

কেডির সঙ্গে যৌথ জেরায় এদিন ম্যাথু জানিয়েছেন, নারদ স্টিং অপারেশনের কথা কেডি সিং-ই তাঁকে বলেছিলেন। কখন কার বিরুদ্ধে স্টিং করতে হবে সে বিষয়ে কেডি-ই তাঁকে নির্দেশ দিয়েছিলেন। এজন্য তৃণমূল সাংসদের অফিস থেকে কয়েক দফায় তাঁকে টাকা পাঠানো হয়েছিল। ম্যাথুর বক্তব্য উড়িয়ে কেডি দাবি করতে থাকেন, এমন কোনও নির্দেশ তিনি দেননি। তাঁর অফিস থেকে টাকা পাঠানোর বিষয়েও তিনি অবহিত নন।

মুখোমুখি জেরাপর্বে এদিন কেডি সিং-এর সামনেই এক বিস্ফোরক অভিযোগ ফাঁস করেন ম্যাথু স্যামুয়েল। কেডিকে দেখিয়ে সিবিআই অফিসারদের বলেন, এই উনিই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টিং করতে হবে। সঙ্গে সঙ্গে কেডি বলে ওঠেন আমি এমন কিছু বলিনি। তারপরই মোক্ষম প্রমাণ হিসেবে ম্যাথু তাঁর মোবাইলের একটি এসএমএস সিবিআইকে দেখান, যেটি কেডির মোবাইল থেকে পাঠানো হয়েছে বলে তাঁর দাবি। এবারও অভিযোগ অস্বীকার করেন কেডি। বলেন, এই এসএমএস কে পাঠিয়েছে আমার জানা নেই। এদিন জেরাপর্বের শেষে বাইরে অভিষেকের বিষয়টি ম্যাথু সাংবাদিকদের কাছেও উল্লেখ করেন। সিবিআই সূত্রে খবর, নারদকান্ডে কেডি সিং-এর ভূমিকা খতিয়ে দেখে ফের এই তৃণমূল সাংসদকে ডাকা হতে পারে।

আরও পড়ুন-কেন্দ্রকে RBI-এর বিপুল ঋণ প্রদান নিয়ে প্রশ্ন তুললেন মমতা

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...