Thursday, March 12, 2026

চাকলা-কচুয়ার লোকনাথ ধামে মত্তদের রুখতে এবার কড়া প্রশাসন

Date:

Share post:

সম্প্রতি বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নয়, এবার চাকলা ও কচুয়ার লোকনাথ মন্দিরে যাওয়ার পথে মন্দির ও মন্দির–সংলগ্ন এলাকা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলতে চাইছে প্রশাসন। কোনওরকম অপ্রীতিকর অবস্থা তৈরি হলে দ্রুত তা মোকাবিলা করার জন্যই এই উদ্যোগ বলে জানা গেছে। ভিড়ের মধ্যে ঢুকে পড়া মত্তদের চিহ্নিত করতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, চাকলা ও কচুয়া যাওয়ার মূল রাস্তা টাকি রোডে সিসি ক্যামেরা বসানো হবে। স্থানীয় থানায় থাকবে ওই সিসি ক্যামেরার ‌মনিটর। সেখান থেকেই সেগুলি নিয়ন্ত্রণ করা হবে। সিসি ক্যামেরার নজর মন্দির ও মন্দির–সংলগ্ন এলাকাতেও থাকবে। বারাসত চাঁপাডালি মোড় হয়ে টাকি রোড ধরেই অসংখ্য পুণ্যার্থী যান চাকলা ও কচুয়ার লোকনাথ মন্দিরে। কিন্তু দেখা যায়, পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে মত্তরা।

অভিযোগ, পূণ্যার্থীদের ভিড়েই চলে নানারকমের নেশা। মত্তরা পুণ্যার্থীদের বিভিন্নভাবে বিরক্তও করেন। বহু পুণ্যার্থী এ বিষয়ে পুলিশি সহায়তা কেন্দ্রে অভিযোগও দায়ের করেন। এমনকী তারা পুণ্যার্থীদের ব্যাগ ও মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে বলেও অভিযোগ। ওইসব নেশাগ্রস্তদের জন্য পথদুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হয়। তাই আগে থেকেই এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চায় প্রশাসন।

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...