Thursday, April 9, 2026

ফেসবুকে ভুল পোস্ট, সাবর্ণ রায়চৌধুরি পরিবারের আইনি নোটিশ প্রসেনজিৎকে

Date:

Share post:

প্রকৃত তথ্য না জেনে সোশ্যাল মিডিয়ায় যা খুশি পোস্ট করার মাশুল দেওয়ার মুখে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিও-তে কলকাতার জন্মদিন নিয়ে ভুল বার্তা দেওয়ায় প্রসেনজিতকে আইনি নোটিশ পাঠাল সাবর্ণ রায় চৌধুরি-পরিবার।

এই আইনি নোটিশে বলা হয়েছে, প্রসেনজিত যেন এই ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং কলকাতা সংক্রান্ত সঠিক ইতিহাস তাঁর অনুগামীদের জানানোর উদ্যোগ নেন।

গত 24 আগস্ট নিজের ফেসবুক পেজে প্রসেনজিৎ একটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “এই শহরটা আমার জীবনের প্রত্যেকটা অধ্যায়ের সাক্ষী। শুভ জন্মদিন কলকাতা”।

আরও পড়ুন-SSC বিল নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে, জানালেন পার্থ

পোস্টটি দেখেই সাবর্ণ রায় চৌধুরি-পরিবার পরিষদের সম্পাদক ও মুখপাত্র দেবর্ষি রায় চৌধুরি ওই পেজের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর কাছে ওই সংক্রান্ত যাবতীয় নথি পাঠিয়ে দেন। কয়েক ঘণ্টা পর অবশ্য প্রসেনজিতের ফেসবুক পেজ থেকে পোস্টটি তুলে ফেলা হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। প্রসেনজিতের পেজের 3 লক্ষ ফলোয়াররা বেশ কয়েক হাজার শেয়ার করে দেন। দেবর্ষি বলেছেন, ” জব চার্নক 1690 সালের 24 আগস্ট কলকাতায় আসেন এবং শহরের পত্তন করেন বলে যে গল্প প্রচার পেয়েছিলো, তা অসত্য। 2003 সালে কলকাতা হাইকোর্ট এই দাবি খারিজ করে দিয়েছে। এর পরেও যদি সমাজের আইকন’রা সোশ্যাল মিডিয়ায় এ রকম ভুল তথ্য পোস্ট করেন, তা হলে মিথ্যা তথ্যই প্রচার পায়।”

প্রসেনজিৎ অবশ্য এ ব্যাপারে নিজের দায়িত্ব অস্বীকার করেননি। তিনি বলেন, “আমার টিমের কেউ একজন না জেনেই এটা পোস্ট করে ফেলেছেন। তবু এর দায়িত্ব আমি নিচ্ছি। 24 আগস্ট অনেকেই এ ধরনের পোস্ট শেয়ার করেছেন। এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়নি। আমরা শুধু আমাদের কলকাতার প্রতি ভালোবাসা ব্যক্ত করেছি। আমি যখনই বিতর্কিত বিষয়টি জেনেছি, তখনই পোস্ট সরিয়ে ফেলা হয়েছে। সঠিক ইতিহাস প্রতিষ্ঠা করার জন্য যাঁরা লড়াই করেছেন তাঁদের আমি শ্রদ্ধা করি”।

আরও পড়ুন-রেল বোর্ড প্রতারণা মামলায় আদালতে সাময়িক স্বস্তি মুকুলের

 

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...