Thursday, June 4, 2026

রেল বোর্ড প্রতারণা মামলায় আদালতে সাময়িক স্বস্তি মুকুলের

Date:

Share post:

রেলের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। এবং সেই মামলায় সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়। বেহালার এক ব্যবসায়ীর থেকে তোলাবাজি মামলায় আদালতে স্বস্তি পেলেন তিনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মুকুল রায়ের দায়ের করা মামলার শুনানিতে, আদালত নির্দেশ দিয়েছে, আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না মুকুলকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 2সেপ্টেম্বর ধার্য হয়েছে।

উল্লেখ্য, রেলের কমিটিতে জায়গা পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় মোট 40 লক্ষ টাকা নেওয়াটা অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি বাবান ঘোষ। গত 21 অগস্ট বেহালা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ‘প্রতারিত’ ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন, মুকুল রায়ের নাম করে এসেই দফায় দফায় টাকা তুলেছেন বাবান। পুলিশ সূত্রে খবর, বাবানকে জেরা করেই নাকি মুকুল রায়ের নাম পাওয়া গিয়েছিল এই মামলায়।

আরও পড়ুন-হাইকোর্টে চাপ বাড়ল রাজীব কুমারের! রক্ষাকবচ আর মাত্র একদিন

 

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...