Wednesday, June 24, 2026

মেয়ো রোডে তরতাজা ছাত্রছাত্রীর ভিড়, চাঙ্গা তৃণমূল

Date:

Share post:

তৃণমূল ছাত্রপরিষদের সমাবেশের বিশ্লেষণের পর উৎসাহিত তৃণমূলশিবির। তার মূল কারণ, বিরাট সমাবেশে এবার পুরোটাই আসল ছাত্রছাত্রীদের ভিড়। ছাত্রসমাবেশ ভরাতে যে এলাকার দলীয় কর্মীদের মিছিল থাকে, অন্য গণসংগঠন থাকে, এবার তা নয়। এবার পুরোপুরি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের থেকে আসা তরুণতরুণীদের সমাবেশ। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতেই এটা করা সম্ভব হয়েছে। মঞ্চে সাবেক ছাত্রপরিষদ বা তৃণমূল ছাত্রপরিষদের একাধিক প্রাক্তন সভাপতি ছিলেন। আর সামনে তরতাজা এখনকার ছাত্রছাত্রীদের সমুদ্র। পরের পর জেলা ও কলেজের ব্যানার। এমনকি যেসব এলাকায় লোকসভায় এবার বিজেপির জয়, সেখান থেকেও ঢালাও স্বতঃস্ফূর্ত ভিড়। তাহলে কি অস্বস্তি কাটিয়ে উঠছে তৃণমূল? ইঙ্গিত সেরকমই বটে। এটা বোঝা যাচ্ছে, অভিষেক দলকে নতুন চেহারা দিতে কোমর বেঁধে নেমেছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...