Saturday, April 4, 2026

গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত ধরলেন কলেজ ছাত্র! এই সাহসিকতা আপনাকেও গর্বিত করবে

Date:

Share post:

গুলি চোয়াল এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে গিয়েছে। সেই অবস্থায় ডাকাত ধরলেন কলেজ পড়ুয়া ভাস্কর বিশ্বাস। ঘটনাটি পুরাতন মালদহের বাঁশহাটির। দিন দুয়েকের চিকিৎসার পর সদ্য বাড়ি ফিরেছেন ওই তরুণ।

তিনি জানান, গত বৃহস্পতিবার কালীপুজো উপলক্ষে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন তাঁর বাবা-মা। বাড়িতে ছিলেন তিনি ও তাঁর দশম শ্রেণীর পড়ুয়া ভাই। রাত সাড়ে 11টা নাগাদ কলিং বেল বাজলে ভাস্করের ভাই দরজা খুলে দেন। তখন ভিতরের ঘরে ছিলেন ভাস্কর। কিছুক্ষণ ভাইয়ের সাড়া শব্দ না পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন তাঁর ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরের সামগ্রী লুট করছে এক দুষ্কৃতী।

এরপর তার উপর ঝাঁপিয়ে পড়েন ভাস্কর। সঙ্গে সঙ্গে ওই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তাঁর চোয়ালে। গুরুতর জখম হলেও হাল ছাড়েননি তিনি। গুলির শব্দ ও দুই ভাইয়ের চিৎকারে চলে আসেন প্রতিবেশীরা। দুষ্কৃতীকে ধরে চলে গণপ্রহার। গভীর রাতে পুলিশ এসে ভাস্করকে হাসপাতালে পাঠায়। জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুষ্কৃতীকেও।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...