Sunday, April 5, 2026

মেয়েকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট এনরিকের

Date:

Share post:

মেয়ের অসুস্থতার জন্যই চলতি বছরের জুন মাসে স্পেনের কোচের দায়িত্ব ছেড়েছিলেন লুই এনরিকে। মেয়ের বয়স মাত্র 9। নাম জেনা। ছোট্ট জেনা ক্যান্সারে আক্রান্ত ছিল। তাই মেয়ের পাশে থাকার জন্যই মূলত নিজের কোচের পদ ছেড়েছিলেন এনরিকে। কিন্তু শেষ রক্ষা করা গেল না। বৃহস্পতিবার সকলকে ছেড়ে চলে গিয়েছে ছোট্ট জেনা।

2015 সালে বার্সেলোনার জার্সি মেয়ের গায়ে জড়ানো। আর মেয়েকে জড়িয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাবা এনরিকে।

নিজেই সেই পোস্টের সঙ্গে লিখেছেন, ‘জেনা আমাদের ছেড়ে চলে গিয়েছে মাত্র 9 বছর বয়সে। অসটিওসার্কোমা (‌‌অস্থির ক্যান্সার)‌‌ আক্রান্ত হওয়ার পর পাঁচ মাস চরম লড়াই লড়েছে ও। যাঁরা বিগত মাসগুলোয় আমাদের ক্রমাগত সাহস জুগিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। সান্ট জোন দি দিউ এবং সান্ট পাও হাসপাতালের সকল ডাক্তার ও নার্সদেরও ধন্যবাদ। জেনা, তোমাকে আমরা প্রতিদিন মিস করব। তবে সেই সঙ্গে এই আশাও রাখব, ভবিষ্যতে কোনও না কোনওদিন আমরা আবার মিলিত হব। তুমি তো আমাদের চোখের তারা। যে গোটা পরিবারকে চালিত করবে। শান্তিতে থাকো জেনা।’‌ মুহুর্তের মধ্যে এই আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফলে এনরিকে কন্যার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...