Wednesday, March 4, 2026

রণক্ষেত্র শ্যামনগর, আক্রান্ত অর্জুন সিং

Date:

Share post:

ফের উত্তপ্ত শ্যামনগর। লোকসভা নির্বাচনের আগে থেকে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক কারণে উত্তপ্ত হতে দেখা গিয়েছে ভাটপাড়া ও শ্যামনগর এলাকা। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে খবরের শিরনামে উঠে না আসলেও রবিবার সকালে ফের রণক্ষেত্রের চেহারা নিয়েছে শ্যামনগর। দুষ্কৃতীদের শিকার সাংসদ অর্জুন সিং। বিজেপির অভিযোগ ওই দুষ্কৃতীরা আসলে তৃণমূলের। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

বিজেপি সূত্রের খবর, রবিবার সকালে শ্যামনগর এলাকায় অবস্থিত বিজেপির 3টি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল। গেরুয়া শিবিরের পতাকা খুলে তৃণমূল কংগ্রেসের ফেস্টুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই ভাঙচুর চালায় তৃণমূল কর্মী, সমর্থকরা। রাস্তায় দাঁড় করানো বাইক ভাঙচুর করে। এমনকি, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। বেলচা দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় অর্জুন সিংয়ের গাড়ির কাচ। পুলিশ সব দেখেও নির্বিকার ছিল বলে অভিযোগ সাংসদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ওই পার্টি অফিসগুলি তৃণমূলের ছিল। বিজেপি জবরদখল করেছিল। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-দুষ্কৃতীদের আক্রমণে ভস্মীভূত তৃণমূল পার্টি অফিস

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...