Thursday, March 12, 2026

একনজরে কলকাতা ডার্বির সাতকাহন

Date:

Share post:

1) আজ, 1 সেপ্টেম্বর রবিবারের ম্যাচটি 369তম কলকাতা ডার্বি।

2) এর আগে 368টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে 129টি ম্যাচ। মোহনবাগান 118টি ম্যাচ। বাকি 120টি ম্যাচ ড্র হয়েছে।
(মোট ডার্বির হিসাবে স্বাধীনতার আগে ট্রেডস কাপ ও কোচবিহার কাপ ধরা হয়েছে। স্বাধীনতার আগে এই দু’টি প্রতিযোগিতার প্রচণ্ড গুরুত্ব ছিল।)

3) গত কুড়ি মাস মোহনবাগান বড় ম্যাচে জয় পায়নি।
বড় ম্যাচে মোহনবাগানের শেষ জয় 2018 সালের 21 জানুয়ারি।

4) 2018-19 মরশুমে বড় ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। আলেজান্দ্রো দু’টি ডার্বিতেই জিতেছেন।

5) এই মুহূর্তে কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল আছে চতুর্থ স্থানে। মোহনবাগান সপ্তম স্থানে। এই রকম অবস্থানে দুই প্রধান কলকাতা লিগের ডার্বিতে আগে কখনও মুখোমুখি হয়নি।

6) ডার্বিতে বাঙালি ফুটবলাররা সংখ্যালঘু। হাতে গোনা জনা পাঁচেক খেলবেন। সাত স্প্যানিশের খেলার সম্ভাবনা নিশ্চিত। আফ্রিকার প্রতিনিধি শুধুই আইদারা। ভিন রাজ্যের প্রায় 12 জন খেলবেন। এর মধ্যে আছেন গোয়ান, পাহাড়ি, মালয়ালি, মারাঠি, জাঠ, পাঞ্জাবি।

7) দুই দলেরই কোচ স্প্যানিশ। অতীতে এই রকম নিদর্শন নেই।

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...