Saturday, April 11, 2026

এবার 3দিনের জন্য CBI হেফাজতে পাঠানো হল চিদম্বরমকে

Date:

Share post:

ফের 3 দিনের জন্য CBI হেফাজতেই পাঠানো হল চিদম্বরমকে। তিহার জেলে থাকা নিয়ে আতঙ্কে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে খানিকটা হলেও আতঙ্ক কাটল চিদম্বরমের। আদালতের নির্দেশে তিহার জেলে আপাতত যেতে হচ্ছে না তাঁকে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত CBI হেফাজতেই চিদম্বরমকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিহার জেল নিয়ে শঙ্কায় ছিলেন চিদম্বরম। আদালতের দু’টি আর্জি পেশ করেছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বাল। প্রথমটিতে বলা হয়, CBI হেফাজতে থাকার মেয়াদ আরও বাড়ানো হোক। অথবা দ্বিতীয় আবেদন, প্রবীণ কংগ্রেস নেতাকে ঘরবন্দি করে রাখার নির্দেশ দেওয়া হোক। সিব্বাল এদিন আদালতে বলেন, 74 বছরের নেতার সুরক্ষার বিষয়টাও ভেবে দেখা উচিত। তাই তিহার জেলে তাঁকে না পাঠিয়ে গৃহবন্দি করা হোক কিংবা CBI হেফাজতেই রাখা হোক। এই দুই আবেদনের একটি খারিজ হয়েছে। অপরটিতে সম্মতি দিয়েছে আদালত।

গত 21 আগস্ট রাতে INX মিডিয়া দুর্নীতি মামলায় CBI চিদম্বরমকে গ্রেপ্তার করেছিলো। তাঁর আগাম জামিনের আবেদনও দিল্লি হাই কোর্ট তা খারিজ করে দেয়। ফলে CBI হেফাজতে একটি স্যুটের মধ্যে রয়েছেন তিনি। কিন্তু চিদম্বরমের আশঙ্কা,
আদালত জেল হেফাজতের নির্দেশ দিলে তাঁকে দিল্লির তিহার জেলে যেতে হতে পারে। তিহার জেলে যাতে তাঁকে না পাঠানো হয়, সে কারণে তাঁর জামিনের আবেদনও করেননি আইনজীবী সিব্বাল।

আরও পড়ুন-অবশেষে কুলভূষণের সঙ্গে দেখা হলো ভারতীয় কূটনীতিকের

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...