Monday, March 23, 2026

চোট পেয়ে ইউএস ওপেন থেকে বিদায় জোকারের

Date:

Share post:

সম্প্রতি, কাঁধের চোটটা বেশ কয়েক দিন ধরে ভোগাচ্ছিল। তবে চোটটা যে বড় আকার ধারণ করে ইউএস ওপেনে শেষ পর্যন্ত কোর্টেই নামতে দেবে না, এটা হয়তো নোভাক জোকোভিচ নিজেও স্বপ্নেও কল্পনা করেননি। সে ভয়টাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। কাঁধের চোট নিয়ে চতুর্থ রাউন্ডে সুইস তারকা স্টানিসলাস ভাভরিঙ্কার সঙ্গে খেলতে নেমেছিলেন ‘জোকার’। তৃতীয় সেট চলতে না চলতেই চোটের কাছে হার মানলেন তিনি। কোর্ট ছাড়লেন। এবং সেই সুযোগেই কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন ভাভরিঙ্কা।

অবশ্য অবসর নেওয়ার আগেই দুই সেট হেরে বসেছিলেন তিনি। 6-4, 7-5 গেমে দুই সেট জেতার পর তৃতীয় সেটেও 2-1 গেমে এগিয়ে ছিলেন ভাভরিঙ্কা। তৃতীয় সেটটা জিততে না পারলে এমনিতেই ম্যাচটা হেরে বসতেন গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু সে পর্যন্ত খেলার সুযোগই পেলেন না। অথচ 2016 সালের ইউএস ওপেন ফাইনাল হারের বদলা নিতে এবার মাঠে নেমেছিলেন জোকোভিচ।

আরও পড়ুন-“তিহার জেলে নয়, গৃহবন্দি করুন” সুপ্রিম কোর্টে আর্জি চিদাম্বরমের

2016 সালে আর্থার অ্যাশে ফাইনাল ম্যাচে এই ভাভরিঙ্কার সঙ্গেই 7-6, 4-6, 5-7, 3-6 সেটে হেরে বসেছিলেন তিনি। কাঁধের চোট সেই বদলাটা নিতে দিল না! ক্যারিয়ারে তারপর আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি ভাভরিঙ্কা। অন্যদিকে, গত তিন বছরে জোকোভিচ নিজেকে ছাড়িয়ে গেছেন প্রতি মুহূর্তে।

2006 সালের পর এই প্রথমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলেন জোকোভিচ।

আরও পড়ুন-অবশেষে কুলভূষণের সঙ্গে দেখা হলো ভারতীয় কূটনীতিকের

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...