Wednesday, June 17, 2026

“তিহার জেলে নয়, গৃহবন্দি করুন” সুপ্রিম কোর্টে আর্জি চিদাম্বরমের

Date:

Share post:

কয়েকদিন ধরে খবরের শিরনামে উঠে আসছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের নাম। সারা দেশ তোলপাড় হয়েছিল পি চিদাম্বরমের গ্রেফতারি নিয়ে। গ্রেফতারির আগের দিন সন্ধে থেকে চিদাম্বরমের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার দিন সন্ধ্যায় আচমকাই তিনি হাজির হন কংগ্রেসের সদর দফতরে।

আরও পড়ুন-অসমে বাঙালি চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় ধৃত 21

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জানালেন, তাঁকে যেন তিহার জেলে পাঠানো না হয়, কারণ তাঁর বয়স 74। তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত। চিদাম্বরমের পক্ষে তাঁর আইনজীবী কপিল সিব্বাল আবেদন করেন, তাঁকে গৃহবন্দি করে রাখা হোক। গত 21 আগস্টে বন্দি হওয়া চিদাম্বরম 11 দিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন।

সুপ্রিম কোর্টে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল বলেন, “চিদাম্বরমকে কিছুটা নিরাপত্তা দেওয়া উচিত। তিনি 74 বছর বয়সি। তাঁকে গৃহবন্দি করা হোক তিহার জেলে না পাঠিয়ে।” শীর্ষ আদালত জানিয়েছে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন অর্থমন্ত্রীকে জামিনের জন্য বিশেষ আদাল‌তে আবেদন করতে হবে।

আরও পড়ুন-হিংসা নয়, রাজ্যে চাই শান্তি ও উন্নয়ন

Related articles

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...