Sunday, April 12, 2026

রাজ্যে শুরু ভোটার যাচাই কর্মসূচি

Date:

Share post:

রাজ্যের ভোটার যাচাই কর্মসূচি (ইলেকটরস ভেরিফিকেশন প্রোগ্রাম) শুরু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এক বিবৃতিতে জানিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হল।

এই সময়ে ভোটাররা তাঁদের কোনও তথ্যগত সংশোধন করানো ছাড়াও পরিবারের নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা বা কারও নাম বাদ দেওয়ারও সুযোগ পাবেন। অভিযোগ জানানোর সুযোগও থাকছে। এই প্রক্রিয়া অনলাইনে করার সুযোগ থাকছে বলে জানানো হয়েছে। এর জন্য স্মার্টফোনে ‘ভোটার হেল্পলাইন’ অ্যাপ ডাউনলোড করতে হবে। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে নাম নথিভুক্ত করে অনলাইনে এই কাজ করা যাবে।

তাছাড়া ভোটার ফেসিলিটেশন সেন্টার খোলা হচ্ছে। জেলা, মহকুমা ও ব্লক পর্যায়ে এই সেন্টারগুলি কাজ করবে। এই কর্মসূচির ব্যাপারে টোল ফ্রি নম্বর (1950) চালু করা হয়েছে। ভোটাররা যে নথি অনলাইনে বা ফেসিলিটেশন সেন্টারে জমা দেবেন, তা বুথ লেভেল আধিকারিকরা খতিয়ে দেখবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রক্রিয়া সম্পন্ন হলে ভোটার তালিকা সংশোধন করার কাজ হবে।

আরও পড়ুন-ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জের, বৌবাজারে ভেঙে পড়লো 4টি বাড়ি

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...