Wednesday, June 24, 2026

বুদ্ধবাবুকে ইলিশ পাঠালেন কে এবং কেন?

Date:

Share post:

জন্মদিন উপলক্ষেই লেখক প্রাক্তণ মুখ্যমন্ত্রীর জন্য জোড়া ইলিশ পাম অ্যাভিনিউয়ের ভট্টাচার্য্য বাড়িতে পাঠান। প্রসঙ্গত, ভট্টাচার্য্য ও গুহ বাড়ির সখ্যতা দীর্ঘ দিনের। লেখকের স্ত্রী,স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহের প্রয়াণের পরও সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য্য তাঁদের বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন। তবে বর্তমানে দুই পরিবারের মধ্যে দূরত্ব বেড়েছে কিন্তু যোগাযোগ রয়েছে।

এবছর লেখকের জন্মদিনের কয়েকদিন আগে কুশল বিনিময়ের জন্য প্রাক্তণ মুখ্যমন্ত্রী-পত্নী মীরা দেবী বুদ্ধদেব গুহকে ফোন করেন। তখনই প্রবীণ লেখক জানতে পারেন, চিকিৎসকের অনুমোদনক্রমে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তরল খাবার ছেড়ে ‘সলিড’ খাবার খেতে পারছেন। সেই সূত্র ধরে ‘ইলিশ যাত্রা’ ঘটে। লেখক এ প্রসঙ্গে বলেন,”সেদিন ওঁর স্ত্রী বললেন, গত কয়েক দিন ধরে সলিড খাবার খেতে পারছেন। আমি জিজ্ঞাসা করলাম, উনি কী খেতে সবচেয়ে বেশি ভালবাসেন?‌ওঁর স্ত্রী বললেন, ইলিশ মাছ খেতে খুব ভালবাসেন। কিন্তু সে মাছ তো দু্র্মূল্য! আমি তখনই ওঁকে বললাম, আমার জন্মদিনে আমি ইলিশ মাছ খাব। আপনাদেরও পাঠিয়ে দিচ্ছি। কোনও দাম লাগবে না।” প্রসঙ্গত, জন্মদিন উপলক্ষে প্রবীণ লেখককে তাঁর এক গুণমুগ্ধ ব্যবসায়ী-পাঠক পেল্লাই সাইজের কিছু ইলিশ মাছ পাঠিয়েছিলেন। তারমধ্যে থেকে দুটো ইলিশ তিনি ভট্টাচার্য্য বাড়ি পাঠিয়ে দেন। যার বাজার মূল্য 10 হাজার টাকা! বুদ্ধবাবু সপরিবারে সে মাছ খেয়ে তৃপ্তিসহ লেখককে নিজে ফোন করে তাঁর ভালো লাগা জানান।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...