Tuesday, March 3, 2026

কলকাতায় ফিরেই ‘পাল্টি’ শোভন-বৈশাখী, বেইজ্জতের চূড়ান্ত রাজ্য বিজেপি

Date:

Share post:

বঙ্গ-বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন শোভন-বৈশাখী জুটি।

দিল্লিতে তথাকথিত ‘মিটমাট’ করে মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে নামার পর উল্টো সুর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে বৈঠকের পর এই দু’জনই সমস্যা মিটে যাওয়ার দাবি করেছিলেন। অথচ এদিন কলকাতা বিমানবন্দরে নামতেই উল্টোদিকে ঘুরে গেলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও তাঁর সখী। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভন ও বৈশাখী বলেন, “আমাদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে এটা ভাববেন না। মুকুল দা’কে সব বলে এসেছি”।

ওদিকে দিল্লিতেই মুকুল রায়ের সঙ্গে কথা বলার পর শোভন বলেছিলেন,”কিছু সমস্যা হয়েছিল। কথা বললাম, মিটে গিয়েছে।” শোভনের সুরে বৈশাখীও মন্তব্য করেছিলেন, ”গত কয়েকদিনে সংবাদপত্রগুলিতে আমাদের বিজেপি ছাড়া নিয়ে বিভিন্ন লেখা বেরিয়েছে। তবে একথা বলে রাখি, এসবই মিথ্যা। বিজেপি ছাড়ার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা বিজেপিতেই আছে। আমার কিছু অভিমান এবং কষ্ট হয়েছিল। মুকুলদাকে তা জানিয়েছি। এখন সমস্যা মিটে গিয়েছে।”
আর কলকাতায় ফিরে দু’জন মিলেই বললেন, “আমাদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে এটা ভাববেন না”। এই বক্তব্যে স্পষ্টই ধরা গিয়েছে শোভন-বৈশাখীর দিল্লি ও কলকাতার মন্তব্যের সঙ্গে ন্যূনতম মিলও নেই।
শোভন-বৈশাখীর সর্বশেষ মন্তব্যে নিশ্চিতভাবেই ফের অস্বস্তিতে পড়লো বঙ্গ-বিজেপি তথা দিলীপ ঘোষ। বিমানবন্দরে শোভনদের এই প্রতিক্রিয়ার পর বঙ্গ- বিজেপির অন্দরে ঝড় উঠেছে। সর্বস্তরেই এই দাবি, এই মুহূর্তেই শোভন-বৈশাখীকে দল থেকে না তাড়ালে দলের শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট থাকবেনা।

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...