Tuesday, April 7, 2026

কলকাতার হতদরিদ্র পরিবারের দুই ক্ষুদের জিমন্যাস্টিকের ভিডিও ভাইরাল! রাতারাতি সেলিব্রিটি

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় কে যে কিভাবে ‘ভাইরাল’ হয়ে যায় তা বোঝা সত্যিই দুষ্কর। যেমন 11 বছরের লাভলি ও 12 বছরের আলির কথাই ধরুন। কলকাতার বন্দর এলাকার এই দুই ক্ষুদে বাসিন্দা আজ বুধবার একটি ভিডিওর দৌলতে রীতিমতো সেলিব্রিটি।

কিন্তু কী আছে সেই ভিডিওতে? সেই ভিডিওয় তাদের জিমন্যাস্টিকে হতবাক নেটিজেনরা। তাদের সমারসল্ট, কার্টহুইল ও সাইড ফ্লিপ না দেখলে বিশ্বাস করা কঠিন।

দু’জনেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। লাভলির মা রেশমি একটি দরজির দোকান চালান। আর বাবা তাজ খান ড্রাইভার। পরিবারের সদস্য সংখ্যা 5জন। আলির বাবা-মা চা পাতার গুদামে দৈনিক মজুরিতে কাজ করেন। এই পরিবারের সদস্য 6 জন। দুই পরিবারই বাস করে বস্তির টিনের ঘরে। রান্নার গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতাও তাদের নেই।

এত প্রতিকূলতার মধ্যেও ভবিষ্যতে জিমন্যাস্টিকে দেশের জন্য সোনার পদক জয় ও অন্য বাচ্চাদের জিমন্যাস্টিক শেখাতে চায় আলি। সেরকম লাভলিও স্বপ্ন দেখে দেশের জন্য পদক আনার।

আরও পড়ুন-ব্ল্যাক ম্যাজিক করার অভিযোগে, পাথর দিয়ে থেঁতলে খুন এক প্রৌঢ়াকে

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...