Wednesday, June 24, 2026

বউবাজার বিপর্যয়: পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করতে বললো মেট্রো কর্তৃপক্ষ

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে বিপর্যস্ত বউবাজার এলাকা। ধসে পড়ছে একের পর এক বাড়ি। ফাটল দেখা দিয়েছে আরও অনেক বাড়িতে। এলাকায় আরও কমপক্ষে 20টি বাড়ি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীদের। বড়সড় বিপদ আসার আগেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের।

একইভাবে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার জন্য আবেদন জানিয়েছে মেট্রো রেলের আধিকারিকরা। 105, বউবাজার স্ট্রিটে থাকেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়। ওই আবাসন মোট আটটা পরিবারের বসবাস।

এর প্রেক্ষিতে তাপস বাবু জানান, লিখিত কোনও নোটিশ তিনি পাননি মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে। মৌখিক ভাবে তাঁকে জানানো হয়েছে বিষয়টি। তবে মেট্রো কর্তৃপক্ষের বাড়ি খালি করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার কথাও জানান তাপসবাবু।

জানা যাচ্ছে, তাপস রায়কে আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টার মধ্যে ঘর ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...