Wednesday, June 24, 2026

এবার বন্ধ হবে চিংড়িঘাটা ব্রিজ, বাইপাসে ব্যাপক যানজটের সম্ভাবনা

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরের ফের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ব্রিজ সাময়িক বন্ধ রাখা হবে। এবার লোড টেস্টের জন্য চিংড়িঘাটা উড়ালপুলে আগামীকাল, শুক্রবার রাত 9টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। কেএমডিএ’র সুপারিশের ফলে কলকাতা পুলিশ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ওই সময় গাড়ি উড়ালপুলের তলা দিয়ে যাবে। তার জেরে ইএম বাইপাসে ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে। এর আগে কেএমডিএ’র ব্রিজ বিশেষজ্ঞরা বলেছিলেন, চিংড়িঘাটা উড়ালপুলের প্রযুক্তিগত ত্রুটি আছে। এবার লোড টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করে সবটাই দেখবেন বিশেষজ্ঞরা।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...