Thursday, June 25, 2026

বংশীবাদকের ভূমিকায় ‘গব্বর’, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ব্যাট হাতে যে কোনও সময় যে কোনও বিপক্ষ দলের বোলারদের সামনে ত্রাস হয়ে ওঠেন তিনি। ভারতের হয়ে ওপেনার হিসেবে বহুবার দলকে জিতিয়েওছেন। কথা হচ্ছে শিখর ধাওয়ানকে নিয়ে। তবে এবার ভারতীয় ক্রিকেট দলের ‘গব্বর’-কে দেখা গেল এক নয়া অবতারে। যে হাতে ব্যাট ধরে বলকে কখনও বাউন্ডারি আবার কখনও ওভার বাউন্ডারির দিকে অবলীলায় পাঠিয়ে দেন, সেই হাতে উঠেছে বাঁশি।

মঙ্গলবার নিজের ইন্সটাগ্রামে বাঁশি বাজানোর একটি ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। সেখানে দেখা যাচ্ছে যে, সমুদ্রসৈকতের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে ক্যামেরার দিকে পিছন ঘুরে বাঁশি হাতে মোহময় সুর বাঁধছেন গব্বর’। তাঁর সুরের মূর্ছনা দেখে বোঝাই যাচ্ছে যে, তিনি বাঁশির তালিম নিয়েছেন। তাঁর গুরু বেণুগোপালের কাছ থেকে গত চার বছর ধরে বাঁশির তালিম নিচ্ছেন বলে জানা গিয়েছে। শিখরের বাঁশির সুরে মুগ্ধ নেটিজেনরাও। তাই মুহূর্তের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...