Wednesday, April 8, 2026

মদের গ্লাস হাতে ভারতের ক্রিকেট দলের কোচ! স্বগর্বে ছবি ট্যুইটারে!

Date:

Share post:

জামাইকার বিচ। মদের গ্লাস হাতে জাতীয় ক্রিকেট দলের কোচ। স্বগর্বে সে ছবি তুলে পোস্ট করেছেন আবার সোশ্যাল মিডিয়ায়। সে নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। প্রশ্ন, জাতীয় দলের কোচ কীভাবে মদের গ্লাস হাতে নিয়ে এমন ছবি পোস্ট করেন। এরপরেও তাঁকে সেন্সর করা হবে না? চিঠি ধরানো হবে না?

আরও পড়ুন-শাহরুখের বিরুদ্ধে কেন CBI তদন্ত হবে না? প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

তিনি রবিশঙ্কর জয়ধৃত শাস্ত্রী। দু’ বছর জাতীয় দলের কোচ থাকার পর, ফের আরও দু’ বছর পদে থাকার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। কিন্তু তাঁর বেনিয়ন্ত্রিত জীবন-যাপন সব সময়েই খবরে। যখন খেলেছেন তখনও তার ব্যতিক্রম হয়নি। কোচ হওয়ার পর সেই ট্র‍্যাডিশন সমানে চলছে। আর দিনের শেষে লবির জোরে ঠিক এই ঝামেলা থেকে বেরিয়ে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বারবার বিরাট কোহলিদের কোচকে দেখা গিয়েছে মদ্যপ অবস্থায়। কখনও দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার টিম বাস থেকে নেমে তিনি বিয়ারে চুমুক দিচ্ছেন। আবার কখনও দেখা গিয়েছে টিমের ডাগ আউটে বসে রয়েছেন ঢুল-ঢুলু রবি শাস্ত্রী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে দেখা গিয়েছে নিজের পায়ে দাঁড়াতেই পারছেন না তিনি। তবু তাতে কিছু যায় আসে না কোচের। নজর এড়িয়ে যায় বোর্ডের। সাফল্য এলেই কি সাত খুন মাফ! বোর্ডের সদস্যরাও কি কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলোর ব্রত নিয়েছেন? ভারতীয় দলের কোন বিজ্ঞাপন তৈরি হচ্ছে ক্রীড়ামহলে?

আরও পড়ুন-মৃত্যুপুরী নরেন্দ্রপুর: এবার শ্যুটআউটে নিহত এলাকার “ডন”

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...