Monday, April 6, 2026

প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট মুগাবে

Date:

Share post:

জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রয়াত। তাঁর পরিবার জানায়, শারীরিকভাবে অসুস্থ ছিলেন মুগাবে। আজ শুক্রবার 95 বছর বয়সী মুগাবে চলে গেলেন।

মুগাবে তিন দশক ক্ষমতায় ছিলেন। 2017 সালের 21 নভেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুগাবেকে ক্ষমতাচ্যুত করা হয়।

দেশে স্বাধীনতার পর প্রথম নির্বাচনে জয়ী হন মুগাবে। 1980 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1987 সালের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন।

আরও পড়ুন-দলের নেতার বেআইনি প্রাসাদ ভাঙলো তৃণমূল পুরসভাই

চলতি বছরের এপ্রিল মাস থেকে সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুগাবে। মুগাবের পর গত বছর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন এমারসন নানগাগওয়া।

1924 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্ম নেন প্রাক্তন এই প্রেসিডেন্ট। 1964 সালে রোডেশিয়া সরকারের সমালোচনা করে বিচার বহির্ভূতভাবে তিনি এক দশকেরও বেশি সময় কারাগারে আটক ছিলেন। 1973 সালে কারাগারে থাকতেই তিনি জিম্বাবোয়ে-আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (জানু) প্রেসিডেন্ট নির্বাচিত হন। মুগাবে ছিলেন জানুর প্রতিষ্ঠাতা।

আরও পড়ুন-রাতারাতি 5 টি বাড়ি খালি করার নির্দেশ মেট্রোর!

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...