Sunday, June 14, 2026

‘শেষ 15 মিনিট হবে সবথেকে রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত’ বললেন ডঃ শিবন

Date:

Share post:

শেষ 15 মিনিট হবে সবথেকে রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত। শুক্রবার চন্দ্রযান-2-এর ল্যান্ডারের অবতরণের আগে এমনটাই জানালেন ইসরোর প্রধান ডঃ কে শিবন।

সব কিছু পরিকল্পনামাফিক চললে 7 সেপ্টেম্বর রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রম। আর এই পর্যায়টিই ইসরোর মহাকাশবিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কাছে হবে সব থেকে কঠিন।

এ প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন বললেন, “এটি একটি ভীষণই জটিল প্রক্রিয়া। প্রথমবার এমন কোনও চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। কোনও অভিজ্ঞতাসম্পন্ন মহাকাশসংস্থার কাছেও এটি সমান কঠিন।” ইসরোর কন্ট্রোল রুমের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও জানিয়েছেন, “শেষ 15 মিনিট হবে সবথেকে রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত।”

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...